দাম্পত্য জীবনে কলহ, তরুণ চিকিৎসকের আত্মহত্যা!

পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় পরিবারের লোকজন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চিকিৎসকের লাশ উদ্ধার করেন।

নিহত ডা. শুভ পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের দ্বিতীয় পুত্র পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে ৩ জন নিহত; আহত ৫

পারিবারিক সূত্রে জানা যায়,

ডা. রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

২০২২ সালে ইন্টার্ন শেষ করে রংপুর প্রাইম মেডিকেলে চাকরি নেন।

এ সময়ে রংপুর মেডিকেলের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের পরিচয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর তাদের সম্পর্কের অবনতি ঘটে।

 ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের সম্পর্ক ভালো ছিল না।

সোমবার সকাল পর্যন্ত লাশ দাফন না করে পরিবারের কাছেই ছিল লাশ।

পুলিশ জানিয়েছে, মেয়ে ও মেয়ের পরিবারের লোকজন না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।

আরও পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর আজ

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন জানান,

এটা আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। তদন্ত চলছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাশাপাশি মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।