দেশের দুই বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম দুই বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায় নি।
এদিকে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, এদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন :
- মা: মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ সহ প্রচার প্রচারনা এগিয়ে
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- রাজশাহীতে নৌকার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ
- গাইবান্ধার পলাশবাড়ীতে নৌকা মার্কায় প্রচার প্রচারনায় অ্যাডঃ স্মৃতি
- গাজায় সাংবাদিকের মৃত্যুর সংখ্যা প্রায় ১০০
- ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ
- বিকালে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- নরসিংদী প্রেস ক্লাবে দুটি দেওয়াল ঘড়ি উপহার দিলেন উপজেলা প্রকৌশলী ও শিক্ষা অফিসার

Comments are closed.