দেবিদ্বারে ইফতার নিয়ে সংঘর্ষ; আহত ১০

কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বারে পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভিংলাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে ইফতারের আয়োজন করে মসজিদ কমিটি।

বিতরণের সময় একই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বাবুকে (১০) ইফতার কম দেওয়া নিয়ে কথাকাটি হয়।  একপর্যায়ে মারামারি শুরু হয়।

বিষয়টি মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম মাগরিবের নামাজ শেষে মিমাংসার আশ্বাস দেন।

নামাজ শেষে সভাপতিসহ অন্যরা মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন।

এ সময় শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ লাঠি দিয়ে মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহ আলমের মাথায় আঘাত করেন।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ৬ জন আহত হন।

আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৪-৫ জন আহত হন।

এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শাহীন আলম ও

বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিমের ওপর হামলা চালানো হয়।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card