নরসিংদী তে জবাই ও চোখ উপড়ে কৃষককে হত্যা

নরসিংদী রায়পুরায় রায়হান উদ্দিন নামে এক মধ্যবয়সী যুবকের জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

এসময় দূর্বৃত্তরা তার ডান চোখটিও উপ্রে ফেলে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি

জমির পাশ থেকে স্থানীয়রা ক্ষত বিক্ষত মরদেহটি দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেন।

নিহত রায়হান ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য নাদিম আহমেদ সুজাল এর বড় ভাই।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন সহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছেন।

নরসিংদী

এছাড়া পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই কর্তৃক হত্যার সাথে জরিতদের ধরার চেষ্টা ও সঠিক তথ্য সংগ্রহে কাজ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন আগে আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে চাউলের ব্যবসায়ী ছিলো রায়হান।

পরে বিভিন্ন কারনে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এক বছর আগে ব্যবসা ছেড়ে দেন তিনি।

পরে নিজ জমিতে টুকটাক কৃষি কাজের পাশাপাশি নিজেদের গরু বাছুর দেখা শোনা করতো রায়হান।

নিহতের মেয়ে মার্জিয়া জানান, তার বাবার কারো সাথে কোন দন্দ ছিলো না।

তিনি গতকাল রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়৷ সেই রাতে আর তিনি বাড়িতে আসে নি।

বের হওয়ার সময় তিনি স্ত্রী সন্তানদের উদ্দেশ্যে বলেছিলো, গেইট লাগিয়ে রাখো দেশের অবস্থা ভালো না, কখন কি হয়;

পরে দুপুরে খবর পান কে বা কাহার তার বাবাকে জবাই করে ও ডান চোখ উপ্রে হত্যা করে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ফেলে রেখে জান।

অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত করা হয়েছে এটি একটি হত্যাকাণ্ড৷

নিহতের চোখ ও গলায় আঘাতের চিহ্ন আছে৷ চোখ উপ্রে ফেলা হয়েছে।

এখন সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দ্রুতই তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

বর্তমানে পুলিশের পাশাপাশি এখানে ডিবি ও পিবিআই সদস্যরা আসল তথ্য উদঘাটনে কাজ করছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card