নকলায় মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে পুলিশসহ আহত ৭

শেরপুরের নকলায় মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে মাদককারবারির সাথে পুলিশের ধস্তাাধস্তিতে মাদককারবারিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আটক করা সম্ভব হয়েছে মাদককারবারি পিন্টু মিয়াকে (৩৫), একই সাথে উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা।

শনিবার (২২ জুলাই) বিকেলে নকলা পৌরসভার ফেরুষা মহল্লায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত পিন্টুর বাড়ি নকলা পৌরসভার ফেরুষা মহল্লায়। তাঁর পিতার নাম ময়দান আলী।

আহত পুলিশ সদস্যদের ও মাদককারবারিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এরপর পিন্টুকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত জানান গোপন সংবাদের ভিত্তিতে পিন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।

ঘটনা সূত্রে জানা যায়,

অভিযানকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিন্টুর সহযোগি আফরোজা বেগম ওরফে কবিতা (২৮) পালিয়ে যায়।

এদিকে, পিন্টুকে আটক করার সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত, সদস্য সেলিম আহমেদ ও মাহমুদুল হাসান আহত হন।

এরপর পুলিশ পিন্টুকে আটক করে এবং তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ রঙের কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

পালিয়ে যাওয়া আফরোজার বাড়ি বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদী গ্রামে। তাঁর স্বামীর নাম স্বপন মিয়া।

বর্তমানে সে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় বাস করে। রাতে পিন্টুকে সাথে নিয়ে পুলিশ আফরোজাকে গ্রেপ্তার করতে জালালপুর মহল্লার ম্যানেজার মার্কেট এলাকায় যায়।

সেখানে সিএনজি থেকে নামানোর সময় পিন্টু দৌঁড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ তাঁকে ঝাঁপটে ধরে।

এ সময় পুলিশের সাথে নতুন করে ধস্তাধস্তির একপর্যায়ে পিন্টু, উপরিদর্শক (এসআই) প্লুক চন্দ্র রায় ও পুলিশ সদস্য সুকান্ত দাস সড়কের নীচে পড়ে গিয়ে আহত হন।

এরপর পথচারীদের চেষ্টায় তাঁদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে নকলা থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে। সুস্থ্য হলে পিন্টুকে আদালতে হাজির করা হবে।

আফরোজাকে গ্রেপ্তারে অভিযান চলছে। অপরদিকে, চন্দ্রকোনা তদন্ত কেন্দ্র পুলিশ গত রাতে অভিযান চালিয়ে রিপন(৪২) , তোতা (৩৫)কে গ্রেফতার করেছে।

এই গ্রেফতারে অভিযান চালায় এ এস আই রফিক ও এস আই মুকুল তাদের সাথে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

রবিবার পিন্টু , তোতা,রিপনকে শেরপুর কোর্ট আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনার সত্যতা ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ নিশ্চিত করেছেন ।

ইউসুফ আলী মন্ডল, শেরপুর

এনএএন টিভি