নরসিংদীতে চাদাঁবাজ,মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হবে-খায়রুল কবির খোকন এমপি

নরসিংদী সদর-১ নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সাথে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় আগমন ঘটলে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগন প্রধান অতিথি খায়রুল কবির খোকনকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান। বিভিন্ন দপ্তরের কমর্কতাগন ও স্থানীয় নেতৃবৃন্দরা আগামী দিনে নরসিংদীকে কিভাবে ডেলে সাজিয়ে দৃষ্টিদন্দন আধুনিক মডেল সদর উপজেলা গঠন করার মহাপরিকল্পনা করা হয়। নবনির্বাচিত এমপি অনেক গুরুত্বপুর্ন্ন কমর্পরিকল্পনার কথা তুলে ধরা হয়,তার এ ঘোষনাকে স্থানীয় প্রশাসন ও এলাকার নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন খায়রুল কবির খোকন এর নেতৃত্বে সদর উপজেলায় ইতিবাচক ব্যাপক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তুলা সম্ভব হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষের মেঘনা-তে এই সভা অনুষ্ঠিত হয়।নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-১(নরসিংদী সদর) সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ,নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী সদর সহ সারা দেশ থেকে দুর্নীতি অনিয়ম নির্মুল করা। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে স্বনিভর্র রাষ্ট্র হিসেবে আরো ব্যাপক উন্নয়ন এর মাধ্যমে দেশকে উন্নত করতে হবে। এ দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বহুদুর এগিয়ে নিয়ে যেতে হবে। দেশবাসীর প্রত্যাশা পুরন করতে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন,“জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব হবে ব্যাপক উন্নয়ন সহ এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। চাদাঁবাজ,মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হবে। নরসিংদী সদরের উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। সকল ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, নরসিংদীতে পরিবেশ দূষিত করতে বিভিন্ন ডাইং ফ্যাক্টরি পরিবেশ দূষণ করছেন। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি একে এম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ন কবির কামাল প্রমুখ।