চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে শ্রমিকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে এক শ্রমিক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে অভিযোগের ভিন্ন চিত্র উঠে এসেছে।
জানা যায়, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিএনসি বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে বিভিন্ন সিমেন্ট কোম্পানির সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আল হাবিব।
গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আইডি থেকে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রাজুকে জড়িয়ে হাবিবের কাছে চাঁদা দাবির অভিযোগ তুলে একটি বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
শ্রমিকদের বক্তব্য
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, আলামিন রাজু দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ান। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।
মনির নামে এক শ্রমিক বলেন, হাবিবের ঘাটে কাজ করার সময় খাবার সংক্রান্ত সমস্যার কারণে তিনি কাজ ছেড়ে দেন। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়টি নিয়ে আলামিন রাজু কথা বলতে গেলেও কোনো চাঁদা দাবি করেননি বলে জানান তিনি।
ঘাট মালিক এ বিষয়ে আবদুল্লাহ আল হাবিব বলেন, তার সাথে আলামিনের একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে কিছু ব্যক্তি বিষয়টিকে চাঁদাবাজির অভিযোগ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, আলামিন রাজু তার কাছে কোনো চাঁদা দাবি করেননি এবং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
