পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মো. শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শাহিন হাওলাদার (৩০) ওই এলাকার মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বরিশালের এসআরবি-৮ গোয়েন্দা টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ভুক্তভোগী কিশোরীর নাম সুরাইয়া (১৪)। তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাহিন হাওলাদার তার ওপর ধর্ষণ চালিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
