ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ৩, আহত ১৬

ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী ও দুজন আফ্রিকান অভিবাসী রয়েছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) ইয়েমেনি সূত্রগুলোর বরাতে জানা গেছে, গত রাতে দেশটির হোদাইদাহ, তাইজ ও সা’দা প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়, তাইজ প্রদেশের আল-মুওয়াসিত জেলার জাবাল মাতরান এলাকায় একটি যোগাযোগ নেটওয়ার্কে হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

এ ছাড়া সা’দা প্রদেশের বাকিম জেলায় কামানের গোলাবর্ষণ করা হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন আফ্রিকান অভিবাসী রয়েছেন।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের মার্চে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দেশটিতে সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী সা’দাসহ বিভিন্ন এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা আবারও বেড়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card