নাটোরের পদ্মা নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ  

নাটোরের লালপুরে পদ্মা নদীতে হাফেজী মাদ্রাসার ২০ জন ছাত্র একসঙ্গে গোসল করতে নেমে দুইজন ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনে পদ্মা নদীতে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার হুজুর মোঃ আল আমিন হোসেন, ২০ জন ছাত্র নিয়ে পাট ছিলে পাটখড়ি নিয়ে আসলে শিক্ষার্থীদের কাপড় নোংরা হয়ে যায়। তাই শিক্ষক আলামিন ২০ জন ছাত্রকে নদী থেকে গোসল করে আসতে বললে ছাত্ররা সবাই পদ্মা নদীর নওপাড়া ঘাটে গোসল করতে নামলে পনির স্রোতে থাকায় ২ জন ডুবে নিউজ তৈরি করার পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও লালপুর থানা পুলিশ উপস্থিত আছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলাম ছেলে মোঃ ফরিদ ইসলাম (১৪), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানী।
মাদ্রাসার হুজুর আল আমিন হোসেন লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সিদ্দীক আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে একাধিকবার মাদ্রাসার হুজুর আল আমিনের মুঠোফোনে ফোন দিলে নাম্বারটি বন্ধ দেখায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, ডুবুরিরা সেখানে খোঁজাখুঁজি  চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত রয়েছেন।
এনএএন টিভি  / এ জেড সুজন