নারায়ণগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

‘গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন কর’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন (এমপি)-এর উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রণালয়জনিত জরুরি কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি জনাব আবু হাসান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব এন আর বি মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ও চেতনা নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল, তা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম (নারায়ণগঞ্জ-০৫),নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজীব, এবং বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উপদেষ্টা জনাব মেহেদী হাসান ও জনাব মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।নারায়ণগঞ্জ মহানগরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি জানান।

 

 

এনএএন টিভি