পাইকগাছায় ১’শত পিস ইয়াবাসহ আটক-২

খুলনার পাইকগাছায় থানা পুলিশ ১’শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে,

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এই আই এস এম সাদ্দাস হোসেন অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রাম
থেকে রাহাজান আলীর ছেলে আল-আমিন ইসলাম ওরফে আরিয়ান (২৫) ও একই এলাকার কামরুজ্জামানের ছেলে আরিফুজ্জামান রায়হান (২০) কে ১’শত পিস ইয়াবাসহ আটক করে।

থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত রয়েছে।

তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card