গাজীপুরে লরির ধাক্কায় টহলরত পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উপপরিদর্শক (এসআই) ও আরও এক কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বিতান বড়ুয়া। আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম গণমাধ্যমে জানান,
বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন।
রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়।
এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন।
তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন :
- রাসেল অপহরণের তিন জন আটক
- ‘এখনও নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির’ : সেতুমন্ত্রী
- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু নির্বাচনী মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে
- ধলেশ্বরী টোলপ্লাজায় বাসে আগুন, আহত ৩

Comments are closed.