রাসেল অপহরণের তিন জন আটক

খাগড়াছড়ির ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মো: সফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের ঘটনায় মুল পরিকল্পনাকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম থেকে ও অপর একজনকে দীঘিনালা থেকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

অপহরণের ঘটনায় আটককৃতরা হচ্ছে, মিঞ ধন চাকমা ওরফে সুজন (২৭) তার স্ত্রী সন্ধ্যা চাকমা মৌসমী (২৪) ও ধনঞ্জয় চাকমা (৫৫)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) বিকেলে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

তাদের মধ্যে সুমন ও মৌসমীর বাড়ী রাঙামাটির লংগদুর শান্তিনগর এলাকার বাসিন্দা

এবং ধনঞ্জয় চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত কলো চাকমার ছেলে বলে জানা যায়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, একটি চক্র এ ঘটনায় জড়িত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার পরিকল্পনাকারীদের শনাক্ত করে তাদের দুজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।

এ ঘটনায় অপর ব্যাক্তিকে খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় বাকী জড়িতদের আটকে প্রক্রিয়া চলছে জানিয়ে খাগড়াছড়ি পুুলিশ সুপার মুক্তা ধর জানান,জড়িতরা কিভাবে অপহৃত রাসেলকে নিয়ে গেছে।

অপহরণের পরিকল্পনাসহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেওয়ার সকল তথ্য বের করা হয়েছে। জড়িত বাকীদের আটক ও অপহৃত উদ্ধারে পুলিশ তৎপর আছে।

এছাড়াও কিছু বিষয়ে পুলিশকে সময় দিতে হবে জানিয়ে অপহৃতকে উদ্ধারে নানা দিক তুলে ধরে বিভিন্ন বিষয় তুলে ধরে

দ্রুত সময়ের মধ্যে অপহৃত রাসেলকে উদ্ধার করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি অপহরণের বিষয়ে অনলাইন জুয়ার ঘটনা সূত্র পাওয়া গেছে বলে জানান।

এনএএন টিভি