পিকআপকে ৩০০ গজ ঠেলে নিয়ে গেলো ট্রেন; হেলপার নিহত

রেললাইনে উঠে বিকল হয়ে যাওয়া পিকআপকে প্রায় ৩০০ গজ ঠেলে নিয়ে গেছে খুলনাগামী রকেট মেইল। এতে পিকআপের হেলপার আফজাল হোসেন (৬০) নিহত হয়েছে। আহত হয়েছেন চালক নুর শেখ (৪০)।

সোমবার (৮ মে) ভোর ৪টার দিকে নগরীর গিলাতলা আফিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী সূত্রে জানা  যায়,

ভোর ৪টার দিকে পিকআপটি বাইপাস সড়কের রেললাইনের ওপর উঠেই বিকল হয়ে যায়। খুলনাগামী ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়।

পিকআপটিকে ট্রেন প্রায় ৩০০ গজ ঠেলে নিয়ে যায়। চালক নুর ও আফজাল হোসেন পিকআপের মধ্যেই ছিলেন।

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে পিকআপের হেলপার আফজাল হোসেন মারা যান। চালক আহত হন।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন,

‘আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত হেলপার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার মুনসুর আলীর ছেলে।’

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন,

ভোর সোয়া ৪টার দিকে চিলাহাটি থেকে ট্রেনটি খুলনার দিকে আসছিল। ওই সময় রেল ক্রসিংয়ের গেটে কেউ ছিল না। ফলে দুর্ঘটনাটি ঘটে।

ট্রেন পিকআপটিকে অনেক দূর টেনে নেয়। তবে পিকআপটি কোন দিকে যাচ্ছিল তা বলতে পারছি না।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card