প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড়

পিপিআর-২০২৬ সংশোধনী বিল পাস, ঠিকাদারদের জন্য স্বস্তির বার্তা; সংসদে উদ্যোগী ভূমিকার প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নরসিংদী জেলা রায়পুরার কৃতি সন্তান সারাদেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন । প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় তুলেছেন সারাদেশের ঠিকাদারগন সহ দলীয় নেতাকর্মীরা।

মানবিক নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির দীর্ঘ প্রতীক্ষা, যাচাই-বাছাই ও নানা আলোচনা-পর্যালোচনার পর অবশেষে ১৬ নভেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে পাস হওয়া এ বিলকে ঠিকাদার মহলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়নকাজের দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ও বিভিন্ন যোগ্যতার শর্ত অনেক ঠিকাদারের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে এসএলটি (SLT) সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য ঠিকাদার কাজ পাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেন বলে অভিযোগ রয়েছে।

সংশোধিত আইনে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি দরপত্রের যোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কাজের সুযোগ থেকে বঞ্চিত ঠিকাদারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এ ক্ষেত্রে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের গণমানুষের জননন্দিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগ ও ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। ঠিকাদারদের দীর্ঘদিনের সমস্যা, বঞ্চনা ও বাস্তব পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তিনি মহান জাতীয় সংসদে এ বিষয়ে লিখিত প্রস্তাব উত্থাপন করেছিলেন বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

ঠিকাদারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, নতুন সংশোধনীর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় অযাচিত প্রতিবন্ধকতা কমবে এবং যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে কাজ পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এ ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ঠিকাদার মহলের সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের দাবির বিষয়টি সংসদে তুলে ধরার জন্য মানবিক নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির প্রতিও জানিয়েছেন আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পিপিআর-২০২৬-এর সংশোধিত আইন বাস্তবায়নের ফলে সরকারি ক্রয় ও উন্নয়নকাজে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে, নতুন ও বঞ্চিত ঠিকাদারদের অংশগ্রহণ বাড়বে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

ঠিকাদারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন সংশোধিত আইনের সুফল বাস্তবে কার্যকর হওয়ার অপেক্ষা।

Share this news as a Photo Card