বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে হত্যা; গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর কিশোর জাহিদুল (১৬) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৩৫), নজরুল ইসলাম (৪৪) ও মো. সিয়াম (১৫)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. ইকবাল হোছাইন জানান,

ঘটনার পর পরই আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এজহার ভুক্ত আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করি।

তার দেয়া ১৬৪ ধারা জবান বন্দির ভিত্তিতে আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়। হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও ক্ষুর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

তারা আরো জানায়, নিহত জাহিদুলের বড় ভাই ছানাউল্লাহ্ একই এলাকার নজরুল ও হোসেনেকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়।

এ ক্ষোভ থেকেই তারা জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে ছানাউল্লাহ্কে খুঁজতে থাকে।

তাকে না পেয়ে তার ছোট ভাই জাহিদুলকে ডেকে পুকুরের পাশে পাড়ে ছুরি ও ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে নৃশংস ভাবে হত্যা করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১০টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিন জগৎসার গ্রামের একটি পুকুর থেকে জাহিদুল নামে এক কিশোরে ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা এলাছ মিয়া পাঁচজনকে আসামি ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card