বন্দর সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

  1. কলম হোক সত্যের হাতিয়ার, এগিয়ে যাক বন্দর সাংবাদিক ইউনিয়ন পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বন্দর সাংবাদিক ইউনিয়ন’।শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের মদনপুর এলাকার গার্ডেনিয়া রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক জনতার ভাষা পত্রিকার সাংবাদিক আসাদুল ইসলাম সাহিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেরদৌস ফরাজী। পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় বক্তারা বলেন
    অতীতের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নানা জুলুম-নির্যাতনের মধ্যেও সাংবাদিকদের কণ্ঠরোধ করা সম্ভব হয়নি। নতুন এই ইউনিয়ন প্রত্যেক সদস্যের অধিকার ও সার্বিক দেখভাল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত বক্তারা।

Share this news as a Photo Card