ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ৩টার দিকে নাসিরনগর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
বিকেলে গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিন ও রায়হানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
উপজেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে সৈয়দ একরামুজ্জামান সুখন ও মামুনের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়।
কমিটি গঠনের পর গত ২৬ এপ্রিল খালেদা জিয়ার উপদেষ্ঠা সৈয়দ একরামুজ্জামান সুখন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নাসিরনগরে আসেন।
তার আগমন উপলক্ষ্যে মামুনের পক্ষের লোকজন একরামকে প্রতিহত করার ঘোষণা দিয়ে
সেই দিনই বিকেলে দলীয় অফিস দখল করে মহড়া চালায়। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে মহড়া।
পরের দিন দুপুরে একরামুজ্জামান সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার শিকার হয়।
এ সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়।
আহতরা হলো- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো রায়হান,
সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইসমাইল, যুবদলের যুগ্ন আহবায়ক মো. জামাল মিয়া ও উপজেলা জাসাসের সদস্য সচিব মো. সাদেক।
আরও পড়ুন:
- এক দিনে মারা গেলেন পুতিনের দুই মিত্র
- হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিকেলেই সাঁঝবেলা নেমে আসলো শহরে
- ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
- অভিনেতা চিরঞ্জিত এবার পরমব্রতর পরিচালনায়
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন পেছাল
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- ফাঁকা কেন্দ্রে অপেক্ষমান ভোটগ্রহণ কর্মীরা
- মুশফিককে ছাপিয়ে বিরাট কোহলির নতুন বিশ্বরেকর্ড
- নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ৯ বছর আজ
- চিত্রনায়ক শাকিব খানের নতুন চমক ‘প্রিয়তমা’
- প্রস্তুতি হতে হবে পাঠ্যবইকেন্দ্রিক
- হাত-পা বেঁধে প্লাস্টিকের বাক্সে ঢুকিয়ে শিশুকে খুন
- কুমিল্লা সদরে বাথরুম থেকে গ্যাস বিস্ফোরণ
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
