এক দিনে মৃত্যুবরণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার দুই ডেপুটি।
নিকোলাই বোর্টসভ (৭৭) ও জাশারবেক উজদেনভ (৫৭) নামের ওই দুই ব্যক্তি গত রোববার মারা গেছেন। দুজনই দেশটির ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের রাজনীতিক ছিলেন।
বোর্টসভ ২০০৩ সাল থেকে স্টেট দুমার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত রোববার রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে তার বাড়িতে মারা যান। একই দিনে মারা যাওয়া উজদেনভ গুরুতর ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন।
বোর্টসভ রাশিয়ার অন্যতম ধনী কর্মকর্তা ছিলেন। এক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, তার সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। তিনি ২০২১ সালে ফোর্বসের রাশিয়ার ১০০ ধনী ফেডারেল কর্মকর্তার তালিকায় ছিলেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বোর্টসভের ওপর যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল।
আরও পড়ুন:
- ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
- অভিনেতা চিরঞ্জিত এবার পরমব্রতর পরিচালনায়
- হাত-পা বেঁধে প্লাস্টিকের বাক্সে ঢুকিয়ে শিশুকে খুন
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খানের চিরবিদায়
- ছুটি শেষ হলেও খোলেনি রেস্টুরেন্ট; ভোগান্তিতে ব্যাচেলররা
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
- চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ট্রানজিট সুযোগ পেল ভারত
- আলোচিত ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে
- পাঁচ সিটি নির্বাচন: আগাম ব্যানার-পোস্টার তুলে ফেলার নির্দেশ
- পাঁচ সিটি নির্বাচন: আগাম ব্যানার-পোস্টার তুলে ফেলার নির্দেশ
- ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
