টলিউডের নতুন অভিনেতা-পরিচালক জুটি আসছে। বিনোদন জগতের অন্দরে তেমনই খবর।
শোনা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন সিরিজে নাকি দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। এবার তারাই জুটি বাঁধবেন।
পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজে চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা যাবে বলেই ভারতীয় গণমাধ্যমের খবর। মে মাসেই নাকি এই সিরিজের শুটিং শুরু হবে।
পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই পরিচালনা করে এসেছেন, কিন্তু তাকে সেই অর্থে কখনও ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা যায়নি।
ফলে এবার তিনি চেনা ছকের বাইরে গিয়ে অন্যধারার কাজ আনতে চলেছেন।
জানা গেছে, এই সিরিজটি ফ্র্যাঞ্চাইজি আকারে আসবে। এটি একটি হরর সিরিজ হবে।
সেখানেই প্রধান ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। তবে তার চরিত্রটা কী বা কেমন গল্প এই সিরিজে ফুটে উঠবে—সেটা তিনি বলতে নারাজ।
তবে তিনি এটা জানিয়েছেন, এই সিরিজের চিত্রনাট্য নাকি বড়ই সুন্দর ও আকর্ষণীয়। সে কারণেই কি তিনি এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী হলেন?
কারণ ইদানিংকালে তাকে সেই অর্থে তেমন কোনো ছবি বা প্রজেক্টে দেখা যায় না। ভীষণই বেছে কাজ করেন, এই সিরিজে সম্মতি জানানোর কারণ কী?
এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আসলে পরমের অনুরোধ ফেলতে পারলাম না। ওই কারণেই আবার শুটিং ফ্লোরে ফিরছি। এই কাজ করছি।’
টালিউডের অন্দরের খবর, এই সিরিজের শুটিং নাকি পাহাড়ে হবে। এটাই তার অন্যতম চর্চিত কাজ হবে বলে অনেকেই মনে করছেন।
এখন অপেক্ষা শুধুই সময়ের, সকলে তাকে এই সিরিজে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন।
আরও পড়ুন:
- পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন পেছাল
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- ফাঁকা কেন্দ্রে অপেক্ষমান ভোটগ্রহণ কর্মীরা
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ৯ বছর আজ
- চিত্রনায়ক শাকিব খানের নতুন চমক ‘প্রিয়তমা’
- সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খানের চিরবিদায়
- হাত-পা বেঁধে প্লাস্টিকের বাক্সে ঢুকিয়ে শিশুকে খুন
- কুমিল্লা সদরে বাথরুম থেকে গ্যাস বিস্ফোরণ
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- ছুটি শেষ হলেও খোলেনি রেস্টুরেন্ট; ভোগান্তিতে ব্যাচেলররা
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
