মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আলামিন শিকদার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
০৪ নভেম্বর ২০২৬ খ্রি. বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, বুধবার রাত ৮:৩০ এর দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানার নৈদিঘীরপাথর নামক স্থানের শাহজাহান ভান্ডারি মাজারের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় ১০০ (একশত) পিস ইয়াবাসহ মো. আলামিন শিকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলামিন শিকদার মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈদিঘীরপাথর এলাকার মৃত ইদ্রিস শিকদারের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
