মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!

কুষ্টিয়ার মিরপুরে হাফসা খাতুন (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে এই শিক্ষার্থী আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (১৪ মে) সন্ধ্যায় মিরপুর উপজেলার চারমাইল তাতিবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাফসা খাতুন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতিবন্ধ এলাকার ইদ্রিস মণ্ডলের মেয়ে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

ঘটনার বরাত দিয়ে নিহতের মা সিমা খাতুন জানান,

‘হাফসা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়েছে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ডাক্তার হবার।

কিন্তু এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে রোববার রাতে হাফসা তার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন,

‘হাফসার দুই বান্ধবী মেডিকেলে চান্স পায়। কিন্তু হাফসা চান্স না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। তাই সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,

‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card