রাঙ্গুনিয়া ইছাখালীতে বিশ্ব ওলিদের ফাতেহা

চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের সাধক পুরুষ দরবারে আজিজিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখা’র সভাপতি মুহাম্মদ আজাদ শাহ’র খোশরোজ(জন্মদিন) উপলক্ষে বিশ্ব আউলিয়ায়ে ক্বেরামগণের নামে ফাতেহা শরীফের আয়োজন করা হয়।

বুধবার(১৭জানুয়ারী) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌর এলাকার ইছাখালী জাকিরাবাদ নিজ বাড়িতে এ-উপলক্ষে খতমে কোরআন, খতমে শেফা, মিলাদ কিয়াম ও মোনাজাত করা হয়। পরে মোনাজাতে অংশ নেওয়া সাধারণ মানুষের মাঝে তাবরুক বিতরণ করা হয়েছে। প্রতিবছর তার জন্মদিন উপলক্ষে এ-আয়োজন করে থাকেন।

আজাদ শাহ’র ২শতাধিকেও বেশি ইতিমধ্যে আধ্যাত্মিক গান ও কবিতা লিখেছেন। তার লিখিত গান চট্টগ্রামের বিভিন্ন শিল্পীর কন্ঠে প্রসিদ্ধ হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে এসব আধ্যাত্মিক গান ও কবিতা লিখছেন। তার লিখিত আধ্যাত্মিক গানে যেন কেড়ে নেয় মাইজভান্ডারী তরিকাতের ভক্তদের মন। তিনি নিজেও দরবারে আজিজিয়া’র একনিষ্ঠ একজন ভক্ত মুরিদান।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card