রাজধানীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১০৬১ পিস ইয়াবা, ১৩০ গ্রাম ৫২৩ পুরিয়া হেরোইন, ১১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৩০ বোতল দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

Share this news as a Photo Card