সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।

 
বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের কারণে অফিসগামীরা পড়েনে বিপাকে। বরকত ‍উল্লাহ নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ‘অঝোরে বৃষ্টির মধ্যেই অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়েছি। কিন্তু রিকশা পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সময় মতো অফিসে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না।’

 

 
এদিকে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

Share this news as a Photo Card