পশ্চিমবঙ্গের ভারতের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
তাঁদের মধ্যে :-পাঁচটি* শিশু, * পাঁচজন নারী ও * পাঁচজন পুরুষ রয়েছেন।
তলুইগাছা বিওপি বিজিবির পক্ষ থেকে ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫ বাংলাদেশিকে এ সময় হস্তান্তর করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
একজন আটক বলেন,ভারতের একটি শহরেতাঁরা তিন বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন ,বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার জন্য সম্প্রতি ভারত সরকার প্রচারণা শুরু করেছে। তাঁরা গত শনিবার বেলা ১১টার দিকে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।

One Reply to “বিজিবির কাছে হস্তান্তর ভারতে আটক ১৫ বাংলাদেশিকে”
Comments are closed.