সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জি, শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত সমস্যায় শ্বাসকষ্টে আক্রান্ত এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই পর্যটককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত মো. ইব্রাহিম (২২) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

তার বন্ধুরা জানান, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জির সমস্যা ছিল। দুপুরের খাবারে চিংড়ি খাওয়ার পর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে তাকে সেন্টমার্টিনের হাসপাতালে নেওয়া হয়। পরে স্পিডবোটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card