সোনারগাঁওয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিএনপি সমর্থিত এমপি প্রার্থী রেজাউল করিম পন্থী কর্মীদের উপর আজহারুল ইসলাম মান্নান সমর্থীতদের মধ্যে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মুসা মেম্বারের ছেলে রেজাউল করিম পন্থী যুবদল নেতা মঞ্জুর ভূঁইয়াকে কুপিয়ে মারাত্মক যখম করার অভিযোগ উঠেছে আজহারুল ইসলাম মান্নান সমর্থীতদের বিরুদ্ধে।

৮ জুন রবিবার রাত ১০টার সময়ে এই ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন, এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।