সোনারগাঁয়ে আবুল বাশার হাসপাতালে ডাক্তার তাছলিমার ভুল চিকিৎসার শিকার কল্পনা নামে এক প্রসূতি

সোনারগাঁয়ে আবুল বাশার হাসপাতাল এন্ড ল্যাবের ডাক্তার তাছলিমা ইসলামের ভুল সিজারে মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছে কল্পনা নামে এক প্রসূতি। ‎ঘটনায় ভুক্তভোগী নারী কল্পনার স্বামী মিন্টু মিয়া বাদী হয়ে আবুল বাশার আবুল বাসার হাসপাতাল এন্ড ল্যাবের ডাক্তার তাছলিমা ইসলাম ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসারের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।‎অভিযোগে জানা গেছে, গত ১২ই ডিসেম্বর সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের অলিপুর কাজহরদী এলাকায় আবুল বাশার আবুল বাসার হাসপাতাল এন্ড ল্যাবে ভুল সিজারে কারণে প্রসূতি নারী ও তার গর্ভের সন্তানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান ডাক্তার তাছলিমা ইসলাম। পরে রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ৪৫ দিন পর মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসে। এতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।‎এই ঘটনার পর ভুক্তভোগী নারী কল্পনার স্বামী মিন্টু মিয়া বাদী হয়ে আবুল বাশার আবুল বাসার হাসপাতাল এন্ড ল্যাবের ডাক্তার তাছলিমা ইসলাম ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসারের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।