স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, গলাকাটা অবস্থায় উদ্ধার বাবা

নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামের এক ব্যবসায়ী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।

আশিকুল মোল্লা বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা গণমাধ্যমে জানান,

সকালে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে সবাই তার ভাই আশিকুল মোল্লা বাবুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়।

সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

তার ভাই ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন।

নীলফামারী সদর থানা থেকে জানানো হয়,

ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ করছে। আশিকুল মোল্লা বাবুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card