মারা গেছেন ‘মেঘের অনেক রং’ সিনেমার পরিচালক

“মেঘের অনেক রং” খ্যাত চলচিত্র পরিচালক হারুনর রশিদ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ১০:৩০ মিনিটে মারা গেছেন। (ইন্না-লিল্লাহি-রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৬ সালে মুক্তি পায় হারুনর রশিদ পরিচালিত সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদের গল্পে এটি নির্মাণ করেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ। সিনেমাটির জন্য সে সময়ে সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হারুনর রশিদ। এ ছাড়াও তার পরিচালনায় ‘রূপবান’ ও ‘গুনাই বিবি’ চলচ্চিত্র দুটি উল্লেখযোগ্য।

এনএএন টিভি