আইডিয়া আয়োজিত ইনোভেশন এর আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের (আইডিয়া) আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২৩ এর আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে আবেদনের সময়সীমা ২২ এপ্রিল পর্যন্ত থাকলেও পরবর্তীতে আগ্রহীদের বিপুল অনুরোধের ভিত্তিতে এবং

আবেদনকারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন বিবেচনায় আয়োজক কর্তৃপক্ষ বিগ-২০২৩ এর আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফলে দেশের মেধাবী উদ্ভাবক, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের কাছ থেকে আরও আবেদন পাওয়ার সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করছেন বিগ-২০২৩ এর কর্তৃপক্ষ।

স্টার্টআপদের জন্য বিগ-২০২৩ একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য দেশের মেধাবী উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের উদ্যোগকে বিকশিত করার জন্য একটি প্ল্যাটফর্ম দেয়ার মাধ্যমে তাদের সহায়তা করা।

এই প্রতিযোগিতাটি বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত।

যাদের তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী আইডিয়া ও সমাধান রয়েছে

এবং যা দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এমন উদ্ভাবকদের জন্য বিগ-২০২৩ একটি অন্যতম প্ল্যাটফর্ম।

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩-এর আবেদনের সময়সীমা বাড়ানোর এই সুযোগটি নেয়ার মাধ্যমে আগ্রহী স্টার্টআপদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে

(www.big.gov.bd) আবেদন করার অনুরোধ জানিয়েছেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন।

বিগ-২০২৩ এ ইতোমধ্যে ৫ হাজারের অধিক আবেদনকারী নিবন্ধন করেছেন,

যা অংশগ্রহণকারীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে।

বিগ-২০২৩ কে লক্ষ্য করে দেশের উদ্ভাবন ও উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আইডিয়া প্রকল্প নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে।

এদিকে দেশের ৮টি বিভাগের আগ্রহীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, যুব সংগঠন এবং

কমিউনিটি ইনফ্লুয়েন্সারদের সহযোগিতায় ৬টি অনলাইন রোড শো আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি), নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট

(এনএসইউএসএন) এবং স্টার্টআপস চট্টগ্রামের সহযোগিতায় সরাসরি ৩টি বিগ-২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজন করে আইডিয়া প্রকল্প।

এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোকে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি তাদের অভিজ্ঞতা থেকে স্টার্টআপদের শেখার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: 

এনএএন টিভি