ঝালকাঠিতে মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে স্মৃতি আক্তার (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পাশে একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আক্তার (৩৫) পশ্চিম কামদেবপুর গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে নিহত নোমান-রাকিবের জানাযা সম্পন্ন

স্থানীয়রা জানায়, ওই তরুণী তার মায়ের সঙ্গেই নিজেদের বাড়িতে বসবাস করতো।

বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন তার মা।

পরে বেলা ১১টার দিকে নিহতের বাড়ির পাশের মাঠে গরু চরাতে গিয়ে নিজাম নামে এক ব্যক্তি ওই তরুণীর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।

এরপর থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:  বিগত ৬২ বছরের মধ্যে দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন

স্থানীয় বাসিন্দা নিজাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে।

নিহতদের ছোট বোন মুক্তা আক্তার বলেন, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্ণালংকার কিনেছি। সেগুলো পাচ্ছি না।

তাই বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা স্বর্ণালংকারও নিয়েছে এবং আমার বোনকেও মেরেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান,

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card