ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস উল্টে ১৭ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এ তথ্য জানিয়ে বলেন,
‘যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিতে চাইলে তা হস্তান্তর করা হচ্ছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। সবকিছুই তদন্তে বেরিয়ে আসবে।
বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার ছত্রকান্দা এলাকায় বাসার স্মৃতি নামের যাত্রীবাহী বাসটি
শনিবার সকাল পৌনে ১০টার দিকে উল্টে পানিতে পড়ে যায়। এটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঝালকাঠি যাচ্ছিলো।
দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন আর আহত হয়েছেন ৩৩ জন।
আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
- রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ
- এবারে চেখে দেখুন সুস্বাদু দুধের বিরিয়ানি!
- শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ছাত্রী খুন
- কিশোর গ্যাং নেতা অস্ত্রসহ গ্রেফতার
- ‘ তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত
- ৭ দফা দাবিতে চা-শ্রমিকদের অবরোধ
- ছয় বছরে প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট
- বাফুফে ভবনে সাফের দুই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত
- প্রেমের শাস্তি শিরচ্ছেদে

Comments are closed.