রাজধানীর সূত্রাপুরে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের এক ছাত্রী খুন হয়েছে।
তার নাম আফছানা আক্তার (১৭)। আজ শনিবার দুপুর ১২টার দিকে খুনের ঘটনা ঘটে।
এদিকে আফছানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া
এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ।
এই তথ্য নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম।
ওসি মইনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে,
আফছানা আক্তার আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজছাত্রের ভাড়া বাসায় আসে।
তারা পূর্বপরিচিত। তাদের মধ্যে সম্পর্ক ছিল।
এর জের ধরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সূত্রাপুর থানার ওসি আরও বলেন,
আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হচ্ছে।
আফছানা বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করত।
আর আফছানা খুনে জড়িত সন্দেহে আটক কলেজশিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করত।
আরও পড়ুন :
- কিশোর গ্যাং নেতা অস্ত্রসহ গ্রেফতার
- ‘ তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত
- রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ
- ৭ দফা দাবিতে চা-শ্রমিকদের অবরোধ
- ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে টাই, সিরিজ ড্র
- ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন
- মোরেলগঞ্জে বসতঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
- আমি আমার মেয়েকে বলি বৈজ্ঞানিকই হবে তুমি: আলিয়া
- প্রেমের শাস্তি শিরচ্ছেদে
- ছয় বছরে প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট
- বাফুফে ভবনে সাফের দুই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত
- ডেঙ্গু আক্রান্তের বয়সসীমা ২০ থেকে ৪০ বছর
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজনের প্রাণহানি
- বিয়ে বাড়িতে হাতির পালের হঠাৎ আগমন, মোটরসাইকেলে চেপে পালালো বর-কনে!
