বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজনের প্রাণহানি

ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে হানিফ পরিবহনের একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হাবিব (৪৫)। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার, তবে নিহতের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. এমরান আলী জানান,

‘রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় পৌঁছালে দোলা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় হানিফ পরিবহনকে চাপ দেয়।’

‘এতে হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইভার হাবিব (৪৫) মারা যান।’

তিনি আরও জানান,

‘এ সময় আহত হন ১০ যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি