ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জনের প্রাণহানি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত  ১৪টি লাশের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুজন শিশু রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।’

‘সকাল সাড়ে ১০টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়।’

‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।’

‘ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।’

‘তবে উদ্ধারকৃত হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।’

আরও পড়ুন:

এনএএন টিভি