ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে টাই, সিরিজ ড্র

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে প্রথবারের মতো ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের মেয়েরা।

কিন্তু সিরিজের শেষ ওয়ানডে ড্র হয়েছে। ফলে ১-১ এ সিরিজও ড্র হয়েছে।প্রেমের শাস্তি শিরচ্ছেদে

শনিবার (২২ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত।

এর আগে দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।

ম্যাচটিতে ফারজানা হক পিংকির অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে বাংলাদেশ।

জবাবে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান করে ভারত। তাতে ম্যাচের সঙ্গে সিরিজেও ড্র করে দুদল।

২২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ রানে ওপেনার শেফালি ভার্মাকে ফেরান মারুফা আক্তার।

এরপরে স্বস্তিকা ভাটিয়াকে আউট করে ভারতকে চাপে ফেলেন সুলতানা খাতুন।

তবে ভারতের আরেক ওপেনার স্মৃতি মান্ধানাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে তোলেন হারলিন।

৫৯ রান করে স্মৃতি আউট হলেও একপাশ আগলে রাখেন হারলিন। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক হারমানপ্রীত। ভারতীয় অধিনায়ককে মাত্র ১৪ রানে আউট করেন নাহিদা আক্তার।

ব্যক্তিগত ৭৭ রান করে হারলিন আউট হলে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ।

তবে ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমিমাহ রদ্রিগেজ দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন।

কিন্তু বাংলাদেশের বোলারদের বিপক্ষে শেষদিকে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত জেমিমাহ ৩৩ রানে অপারিজত থাকলেও অলআউট হয় ভারত।

এনএএন টিভি