চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং নেতা তৌফিকুল ইসলাম ওরফে তৌফিককে (১৯)দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
তৌফিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল ও তিনটি কিরিচ জব্দ করা হয়।
পরে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক।
নিজ গ্রুপের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে শহরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হবে। কিশোরগ্যাংটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন :
- রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ
- ৭ দফা দাবিতে চা-শ্রমিকদের অবরোধ
- ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে টাই, সিরিজ ড্র
- ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন
- মোরেলগঞ্জে বসতঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
- আমি আমার মেয়েকে বলি বৈজ্ঞানিকই হবে তুমি: আলিয়া
- প্রেমের শাস্তি শিরচ্ছেদে
- ছয় বছরে প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট
- বাফুফে ভবনে সাফের দুই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত
- ডেঙ্গু আক্রান্তের বয়সসীমা ২০ থেকে ৪০ বছর
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজনের প্রাণহানি
- বিয়ে বাড়িতে হাতির পালের হঠাৎ আগমন, মোটরসাইকেলে চেপে পালালো বর-কনে!
- যাত্রীবাহী বাস উল্টে ১৭ জনের মৃত্যু
- চার মাসের শিশুর লাশ উদ্ধার
- পরবর্তী কর্মসূচি নিয়ে ১২ দলের জোটের সঙ্গে বিএনপির বৈঠক
- সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস
- তৃতীয় ম্যাচে সেঞ্চুরিতে ফারজানার ইতিহাস

Comments are closed.