চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন।
আজ বুধবার (২৬ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এই খবর দিয়েছে।
এক খবরে সিসিটিভি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ হয়েছে।
এ সময় শি জিনপিং জেলেনস্কিকে বলেছিলেন যে, যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো আলোচনা।
রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকে চীন নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে। কিন্তু কখনোই চীন রাশিয়ার হামলার নিন্দা করেনি।
জেলেনস্কি বারবার বলেছেন যে, তিনি তার চীনা প্রতিপক্ষ শির সাথে আলোচনার জন্য সবসময় প্রস্তুত।
ফেব্রুয়ারিতে বেইজিং ইউক্রেনের সঙ্কটের ‘রাজনৈতিক নিষ্পত্তি’ করার জন্য ১২ দফা প্রস্তাব পেশ করেছিল।
ইউক্রেনের সংঘাতের অবসানের লক্ষ্যে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে কতগুলো নীতিমালা ঘোষণা করে।
এই নীতিমালায় দু’পক্ষের মধ্যে আলোচনা, দু’দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং হানাহানি বন্ধের আহ্বান জানানো হয়।
তবে দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চীন একদিকে মস্কোকে সমর্থন করছে এবং অন্যদিকে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবিতে এক প্রস্তাবের ওপর জাতিসংঘে ভোটে চীন ভোটদানে বিরত ছিল।
আরও পড়ুন:
- শেখ হাসিনা-ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু
- ব্রি-২৮ ধানে ব্লাস্ট রোগ, দিশেহারা কৃষকরা
- ৭১-এ পদার্পণ করলো অতিপ্রাচীন বামপন্থী ছাত্র ইউনিয়নের!
- ক্যারাম খেলা নিয়ে দ্বন্দে মামাকে হত্যা; দুই ভাগিনা গ্রেফতার
- বাস চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন
- গোলাপজল ব্যবহার করেন গরমে চুলের যত্নে
- জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ক্যারামেল পুডিং গরমের বিকেলে
এন এ এন টিভি
