ক্যারামেল পুডিং গরমের বিকেলে

বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট ক্যারামেল পুডিং বানিয়ে ফেলতে পারেন।

শিশুরাও খেতে পছন্দ করবে সুস্বাদু এই পুডিং। জেনে নিন পুডিং তৈরির সহজ রেসিপি।

উপকারণ-

দুধ- ১/২ লিটার, ডিম- ৪ টি, চিনি- ২০০ গ্রাম, ছোট এলাচ- ২ টি, স্লাইস পাউরুটি- ৪ পিস।

প্রণালী-

প্রথমে ভালো করে দুধ জাল দিয়ে তা থেকে এক কাপ তুলে নিন।

একটা বাটিতে কাপের দুধ ঢেলে তাতে পাউরুটির পাশ বাদ দিয়ে ভিজিয়ে রাখুন।

বাকি দুধ চিনি মিশিয়ে জাল দিন।এলাচ ছিঁড়ে ভেতরের দানাগুলো দুধে ফেলে ফোটাতে থাকুন। মাঝে মাঝে নেড়ে নেবেন।

এরপর দুধে ভেজানো পাউরুটির টুকরোগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিন।

চাইলে ব্লেন্ডারের ছোট বাটিতে ২ সেকেন্ড ঘুরিয়ে নিতে পারেন।

এ বার ফুটতে থাকা দুধের মধ্যে ওই পাউরুটির মিশ্রণ ঢেলে দিন এবং নাড়তে থাকুন যাতে নীচে লেগে না যায়।

দুধ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

আলাদা একটা পাত্রে ভালো করে ডিম ফেটিয়ে নিন।

এ বার ডিমের মিশ্রণ ওই পাউরুটি এবং দুধের মধ্যে মিশিয়ে আবার ভালো করে ফোটাতে হবে যাতে বাবলস দেখা যায়।

তবে ডিম মেশানোর আগে খেয়াল করে নেবেন যাতে আগের মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়।

এবার কুকারে ধরবে এমন মাপের টিফিন বক্স নিয়ে সেটির ভিতরের অংশে সাদা তেল অথবা ঘি মাখিয়ে এক চামচ করে চিনি ছড়িয়ে গ্যাসে বসিয়ে দিন।

চিনি পুড়ে উঠলে নামিয়ে ঠান্ডা হলে ওই দুধের মিশ্রণ ঢেলে দিন।

টিফিন বক্সের মুখ বন্ধ করে প্রেশার কুকারের ভিতর বসিয়ে দিন।

৫ থেকে ৬টা সিটি দিলে গ্যাস বন্ধ করে দিন। তবে কুকারে টিফিন বক্সের ওপর ভাড়ি কিছু চাপা দিলে ভালো হয়।

এর ফলে টিফিন বক্সের ভিতর পানি ঢুকতে পারে না। চাইলে দুইটা টিফিন বক্সও একসঙ্গে বসাতে পারেন। সে ক্ষেত্রে মোট ৭টা সিটি দিতে হবে।

আরও পড়ুন: 

এনএএন টিভি