শুক্রবার-শনিবার ৭ ঘণ্টা এড়িয়ে চলুন বিমানবন্দর সড়ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।

বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card