৫৫ বছর বয়সে স্বচেষ্টায় দ্বাদশ শ্রেণি পাস করলেন বিজেপি নেতা

ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আগেই। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অবশেষে ওই পরীক্ষাতেও পাস করলেন ৫৫ বছর বয়সী পাপ্পু।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।

তাতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করেছেন সাবেক বিজেপি এমপি রাজেশ মিশ্র ওরফে পাপ্পু ভারতোল।

উত্তরপ্রদেশের বরেলির এমপি ছিলেন রাজেশ। এ বিজেপি নেতা জানিয়েছেন,

“ফলাফলে তিনি দারুণ খুশি। তবে তিনটি বিষয়ের নম্বর প্রত্যাশামতো হয়নি। তিনি ওই তিনটি বিষয়ের নম্বর রিভিউ করাবেন। তাতেও না বাড়লে আদালতে যাবেন।”

মঙ্গলবার ফলাফল ঘোষণার পর রাজেশের সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

তারা জানিয়েছেন, নিজের চেষ্টাতেই স্কুল পাস করেছেন সাবেক এ এমপি।

তার এক সমর্থক বলেন,

‘‘তার মতো এই ৫৫ বছর বয়সে অন্য লোকজন আরামে দিন কাটাতে পছন্দ করেন। আমাদের নেতা কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন। তাতে পাস করেছেন। সমাজকে তিনি বার্তা দিলেন, পড়াশোনার কোনো বয়স হয় না। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে পড়াশোনা করা যায়।’’

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card