ওমরাহযাত্রীদের ওপর হুথিদের হামলা জঘন্যতম অপরাধ: গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ওমরাহযাত্রীদের ওপর হুথিদের হামলাকে জঘন্যতম অপরাধ বলে অভিহিত করেছেন।

আজ সোমবার (১২ অক্টোবর) ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান শায়খ সালেহ আল-ফাওজান এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া মুসল্লিসহ নিরপরাধ মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধগুলোর অন্যতম। এ ধরনের অপরাধের জন্য আল্লাহ তায়ালা কঠোর শাস্তির হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী পবিত্র স্থান ও আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করা মানুষদের ওপর হামলা চালানো কোনো অপরাধী চক্রই ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।

গ্র্যান্ড মুফতি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন এই অপরাধীদের ধ্বংস করা হয় এবং সৌদি আরবসহ সব মুসলিম দেশকে সুরক্ষা দেওয়া হয়।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card