পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. রাসেল খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।
গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে লঞ্চঘাট এলাকার খান আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
মো. রাসেল খান ওই আইস ফ্যাক্টরি পরিচালনার দায়িত্বে ছিলেন।
দগ্ধ দুজন হলেন—প্রেমান্দ মণ্ডল (৭০) ও তার স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডল (৬০)। তাঁরা সবাই কালাইয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খান আইস ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
ওই সময় কারখানায় থাকা রাসেল এবং কারখানার পাশে থাকা চায়ের দোকানদার প্রেমান্দ ও তার স্ত্রী দগ্ধ হন।
তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় প্রেমান্দ ও তার স্ত্রী কৃষ্ণাকে গতকাল রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
- পায়রা বন্দরে পূর্ণাঙ্গ কার্যক্রম অর্থনীতির চাকা দক্ষিণে ঘুরবে
- গণতান্ত্রিক চর্চাকে কলুষিত করায় শরিক হবে না বাসদ
- আলোচিত নেতা মামুনুল হকের জামিন আবেদন ফের নামঞ্জুর
- ছাত্র অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন ১ জুন
- কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দিল কাঁকড়া-কুঁচে রফতানিতে
- ইউক্রেনীয় জাদুঘরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ২
- ৫৫ বছর বয়সে স্বচেষ্টায় দ্বাদশ শ্রেণি পাস করলেন বিজেপি নেতা
