সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে এ ভর্তুকি পেতে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন লাগবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ
লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের
প্রত্যয়নে সনদপত্র সংযুক্ত ফরম ‘খ-১’ অনুসারে দাখিল করতে হবে।
আর জীবন্ত কুঁচে ও কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের
প্রত্যয়ন সনদপত্র (ফরম ‘খ-২’ অনুসারে) দাখিলের শর্ত আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে নগদ সহায়তা পেতে রফতানিকারকদের সনদপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ইআরসি নম্বর ও ঠিকানা,
বিদেশি ক্রেতার নাম-ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ও ঠিকানা, ইনভয়েস নম্বর ও ইনভয়েসে উল্লিখিত পণ্যের পরিমাণ লিখতে হবে।
আবেদনে কোনো প্রকার ঘষামাজা বা সংশোধন করা হলে সেটি বাতিল বলে গণ্য হবে।
এছাড়া মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে আলোচ্যখাতে নগদ সহায়তা সংক্রান্ত সব এফই সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন:
- ইউক্রেনীয় জাদুঘরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ২
- ৫৫ বছর বয়সে স্বচেষ্টায় দ্বাদশ শ্রেণি পাস করলেন বিজেপি নেতা
