শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগামী শনিবার কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশে এই প্রথম সরকারি দলের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, পোশাকশিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। কোনো চক্রান্তের মাধ্যমে যেন তা বন্ধ না হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সক্ষমতা অনুযায়ী নিম্নতম মজুরি যতটুকু সম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, শ্রমিক-ঘন অঞ্চলে ছয়টি থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল তৈরির জন্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ও বাস ভাড়া বাড়ার সংস্কৃতি বন্ধ করতেও কাজ করছে সরকার।

Share this news as a Photo Card