যে সব যোগ্যতা লাগবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন চলছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

এবার গুচ্ছ পদ্ধতিতে থাকছে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন যোগ্যতা প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সব তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ম অনুযায়ী, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান,

ডিপ্লোমা ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভকেশনাল), এ লেভেল এবং

অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটির অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ,

ইউনিট বি এবং ইউনিট সি-তে আবেদন করতে পারবেন।

বিজ্ঞান বিভাগ

বিজ্ঞান শাখা থেকে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)

ন্যূনতম জিপিএ-৩.৫০–সহ মোট জিপিএ কমপক্ষে ৮ থাকলে ‘এ’ ইউনিটে আবেদন করা যাবে।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

মানবিক বিভাগ

মানবিক শাখা থেকে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)

ন্যূনতম জিপিএ-৩-সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬ থাকলে ‘বি’ ইউনিটে আবেদন করা যাবে।

এ ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং

মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

বাণিজ্য বিভাগ

বাণিজ্য শাখা থেকে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)

ন্যূনতম জিপিএ-৩-সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকলে আবেদন করা যাবে।

এক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি)

এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি