আন্তর্জাতিক দাম বৃদ্ধির কারণে আমাদের পণ‍্যের দাম বেড়েছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশে প্রায় সকল পণ‍্যের দাম বেড়েছে।

এ কারণে চিনি,ডাল, সোয়াবিন তেলসহ আমদানি পণ‍্যের দাম বৃদ্ধি পেয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরের পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় এক হাজার শয‍্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের হাসপাতাল নর্থ

পয়েন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পঞ্চগড়ে এমন মেডিকেল কলেজ নির্মাণের ফলে

উত্তরাঞ্চলের আটটি জেলার মধ‍্যে পঞ্চগড় সেরা জেলায় পরিণত হবে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে পরিপূর্ণতা লাভ করবে।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবাকে বিস্তৃত করেছেন।

এখন দেশের অনেক জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং নতুন করে নির্মিত হচ্ছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে যা জাতীয় পর্যায়ের হাসপাতাল থেকে

কমিউনিটি ক্লিনিক ও গ্রামীণ স্বাস্থ্যকর্মী পর্যন্ত বিস্তৃত।

উপজেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

ফলে দেশের আপামর জনগণের প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতোমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

বিনিয়োগের প্রধান বাঁধাগুলো চিহ্নিতকরণ এবং দূর করে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো চেষ্টা করা হচ্ছে।

এ লক্ষ্যে জাতীয় শিল্পনীতিও বিনিয়োগবান্ধব করা হয়েছে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংরক্ষণ করার ঘোষণা দেয়া হয়েছে।

সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নত মানের সেবা

দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি ব্যাপক ভূমিকা রাখবে।

এ অঞ্চলে এত বড় একটি হাসপাতালে নির্মাণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান টিপু মুনশি।

আরও পড়ুন: 

এনএএন টিভি